বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত সোমবারে মাদকের অভিযান চালিয়ে ২০ পুরিয়া হোরোইন ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার এস,আই রাজু মন্ডল গত সোমবার রাতে তলÍা এলাকায় মাদকের বিশেষ অভিযান চালায়। এও অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাা ট্যাবলেটসহ নাসির (৪০) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে।
এস.আই আমিনুল ইসলাম কুতুবপুরের মাহমুদপুর এলাকায় মাদকের অভিযান চালায়। এ অভিযানে ২০ পুরিয়া হেরোইনসহ আশরাফুল আলম রকি(২৮) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলকার মৃত তোবারক হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দাএয়র করেছে।
