বিজয় বার্তা ২৪ ডট কম
২৯ নভেম্বর বিকেলে ফতুল্লার শ্রীশ্রী পাগলনাথ ও রাম সীতা জিউর মন্দিরের নব নির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি শিবুদাস ও তার সদস্যরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বি মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
সূত্রে জানাযায়, ফতুল্লা থানাধীন পাগলা বাজার এলাকায় শ্রীশ্রী পাগলনাথ ও রাম সীতা জিউর মন্দিরের দীর্ঘদিন যাবৎ কোন বৈধ কমিটি ছিলোনা। অনেক জল্পনা কল্পনার পরে জেলা ও নারায়ণগঞ্জ সদর উপ জেলা পুজা উদযাপন কমিটির উপস্থিতে গত ২৫ মে আহব্বায়ক কমিটি গঠন করা হয়। পরে গত ১৯ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে হিন্দু স¤্রদায়ের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে মন্দির পরিচালনা কমিটির প্রথম কার্যদিবস শুরু হয়।এই কমিটির সভাপতি শিবুদাসসহ অন্যান্য নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বি মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছে। এসময় তার সাথে উস্থিত ছিলেন ঐ কমিটির সাধারন সম্পাদক ডাক্তার অনিল চন্দ্র দাস ,যুগ্মসম্পাদক সুমন দাস, কোষাধ্যক্ষ চন্দ্র দ্বীপ বাড়ৈ,কার্যকরী সদস্য পরিমল দাস, রাজিব তালুকদারসহ আরো অনেক নেতৃবৃন্দ ।
