বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল(ভিপি বাদল) বলেছেন,সকল আলোচনা-সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন আন্তজার্তিক মর্যাদা লাভ করেছে। সমালোচকদের মুখে এখন চুনকালি পড়েছে। বুধবার সন্ধায় মদনগঞ্জ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন উদযাপন কমিটি আয়োজিত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠানপূর্বক আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিপি বাদল আরো বলেন,শেখ হাসিনা মানুষ মারার রাজনীতিতে বিশ্বাসী নয়। যাদের পিপড়া তৈরি করার ক্ষমতা নাই যারা মানুষ মেরে ক্ষমতায় আসতে চায় তাদেরকে ভোট দেয়া হারাম। আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করুন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন উদযাপন কমিটি বন্দর থানা শাখার অন্যতম কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান মিঠু’র সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধাণ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধূরী বিরু। ইসলামপুর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হাজী হাবিব আহাম্মেদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোটারিয়ান মোঃ নুর হোসেন,অন্যতম সদস্য ও প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী মোঃ আমজাদ হোসেন,বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন,২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা লাইক আহমেদ সিদ্দিকী বাবু,মোঃ বাদল খান,আনোয়ার হোসেন,মোঃ রোমান,মদনগঞ্জ এলাকার আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রবি,পিএম রোড এলাকার সমাজ সেবক আবদুল বাতেন,মোঃ হারুন অর রশীদ,মোঃ সালাউদ্দিন খোকন মুন্সি,দীল মোহাম্মদ.নুর হোসেন নুরু ও মোঃ আবদুল বাতেন মাতবর। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন আওয়ামীলীগ নেতা ডাঃ কামরুল ইসলাম তোতা,সমাজ সেবক মোঃ হোসেনুজ্জামান উজ্জল মোঃ জাকির হোসেন,মোস্তাফিজুর রহমান,মজিবুর রহমান,মোঃ আজিজুর রহমান,বন্দর থানা ছাত্রলীগ নেতা মোঃ জাহাঙ্গীর,কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মাজহারুল ইসলাম,যুবলীগ নেতা জসিম খন্দকার,মোঃ সুমন,আবদুল খালেক,আসলাম হোসেন,বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সুমন,২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান মিশুক,২০নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপ্ত প্রমুখ।
