নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণের উদ্যোগে শনিবার বাদ আছর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত দোয়ার মাহফিলে অংশ নেন পরিষদের সচিব আব্দুল লতিফ হাওলাদার,মোসলেহউদ্দিন মেম্বার,মনির হোসেন মেম্বার,মায়া আক্তার শিখা মেম্বার,কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোহাম্মদ সুমন,মোঃ ফকির চান,মোঃ তাহের আলী,মোঃ শাহজাহান,মোঃ মিন্টু মিয়া,মনির হোসেন,চেয়ারম্যান এর সহকারি মোঃ আসাদ মাষ্টার। এতে দোয়া পরিচালনা চানপুরে বাইতুল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ছগির আহম্মেদ।