নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বন্দরের রাজবড়ীস্থ নূরবাগ যুব সংগঠনের উদ্যোগে শনিবার বাদ আছর মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। সংগঠনের সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নূরবাগ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন,মোতওয়াল্লী মোঃ নুরুল ইসলাম,২২ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ মাসুম,সাংবাদিক মোঃ ডালিম হায়দার,সমাজ সেবক মোঃ সুলতান,নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহাম্মদ,মোঃ আলীনূর,মোঃ মোখলেছ,মোঃ নাসির,জাহিদুল ইসলাম,মোঃ নুরুজ্জামান প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন হাফেজ আমজাদ হোসেন। প্রধাণ অতিথি’র বক্তব্যে খান মাসুদ বলেন,নাসিম ওসমান ছিলেন বঙ্গবন্ধুর একজন খাঁটি সৈনিক। রাজনৈতিক দল হিসেবে নাসিম ওসমান জাতীয় পার্টির নেতা থাকলেও তিনি সব সময় চলতেন বঙ্গবন্ধুর আদর্শে। আমরা তাঁরই সৈনিক। মহান নেতার মৃত্যুতে বন্দরের হাজার হাজার মানুষ অভিভাবকহীণ হয়ে পড়েছে। আমরা আদর্শ এ যোদ্ধার বিদেহী রুহের মাগফেরাত কামনা করি।