বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বন্দরে ২’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও অপর এক মাদক ব্যবসায়ী পালাতে সক্ষম হয়। শনিবার রাতে থানার নবীগঞ্জ খেয়াঘাটে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ৬৭(১১)১৭। থানা সূত্রে জানা যায়, ডিবি পুলিশের উপ-পরিদর্শক রবি চরন চৌহানসহ সঙ্গীয় র্ফোস শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় অভিযান চলালে ২’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ থানার রামনগর এলাকার মৃত আমির হোসেন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সেলিম (৩৫) ও ধামগর এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে জাবেদ (১৮)কে গ্রেপ্তার করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃত ২ মাদক ব্যবসায়ীর সহযোগী সোনাচড়া এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে সুমন(৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের রোববার ুপুরে আালতে প্রেরণ করা হয়েছে।
