বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রমাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহমেদ পলাশের নেতৃত্বে হাজার হাজার শ্রমিকদের নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ।
শনিবার ( ২৫ নভেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই আনন্দ শোভাযাত্রা কে সফল করতে তিনি অংশগ্রহণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কাস নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, আলীগঞ্জ ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফারুক হোসেন আকন, সদস্য মোবারক হোসেন সহ অনেকেই ।

