বিজয় বার্তা ২৪ ডট কম
“এসো হাতে হাত ধরি , মানবতার জন্য লড়ি” এই শ্লোগানে অর্পণ বাংলাদেশ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করেন অর্পণ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ।
রবিবার ( ১৯ নভেম্বর ) সকাল ঢাকা জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির পক্ষ থেকে কেক কাটা হয় ।
অর্পণ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীথিকা বিনতে হোসাইনের সভাপতিত্বে ও সদস্য তারেকুর রহমান, ডালিয়া রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ নিলোফা চৌধুরী মনি, বিশেষ অতিথি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক সরকার, সহ সাংগঠনিক সম্পাদক আমির হামজা মুন্না আরোও উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী সালাহউদ্দিন, কাজী রহিম, শ ই রাহী, আতাউল মোস্তফা সোহেল, তারেকুর রহমান, শৈবাল হোসেন, জিয়া উদ্দিন বাসেত, আহমুদুর রহমান আবদাল, নারায়ণগঞ্জ জেলা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, জেলা অর্পণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈনুল হাসান রবিন, সদর থানা কমিটির আহ্বায়ক তরিকুল হাসান লিংকন, যুগ্ম আহ্বায়ক আসাদুল হক, জহিরুল ইসলাম রনি, সোনারগাঁ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল হোসাইন, সদস্য তরিকুল ইসলাম সরকার, মোঃ সুজন প্রমুখ ।

সভাপতির বক্তব্যে বিথীকা বিনতে হোসাইন বলেন, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী ক্ষতিগ্রস্ত পরিবারের ও সমাজের নিপীড়িত মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই অর্পণ বাংলাদেশ সংগঠনের সৃষ্টি হয়েছিল । অর্পণ বাংলাদেশ আজকের এই অনুষ্ঠানের থেকে ঘোষণা করে আগামী দিন গুলোতে জাতীয়তাবাদী আদর্শে যে সকল সদস্য ও নেতাকর্মীরা আহত, গুম, হত্যা ও অত্যাচারের শিকার হয়েছে তাদের পাশে দাঁড়াবে । এবং এই কার্যক্রম কে প্রতিটি জেলা পর্যায়ে পৌঁছে দিবে । যাতে করে জাতীয়তাবাদী প্রতিটি সদস্য অর্পণ বাংলাদেশের মাধ্যমে উপকৃত হতে পারে।

