বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণ ইউনেস্কো ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা তাতী লীগের সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে বিশাল কর্মী সমর্থক নিয়ে সমাবেশে যোগদান করেন ।
শনিবার ( ১৮ নভেম্বর ) দুপুরে জেলা তাতীলীগের নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগদান করেন তিনি ।
জেলা তাতী লীগের সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা তাতীলীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কামাল, সহ-সভাপতি আমির হোসেন, মোর্শেদ আলম খান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, মুরশিদ আলম, রিপন ফকির, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সহ সোনারগাঁ, ফতুল্লা, বন্দর, সিদ্দিরগঞ্জ, রূপগঞ্জে, আড়াইহাজার থানার নেতাকর্মীরা।

