বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণ ইউনেস্কো ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে নাগরিক সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ।
শনিবার ( ১৮ নভেম্বর ) দুপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক আব্দুল হাই’র নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে যোগদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, মোঃ আলাউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, এমন এ রাসেল প্রমুখ ।

