বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে জেলা ছাত্রদল নেতা আরিফুর রহমান মানিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড মেইন রোডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মোরশেদ, জুয়েল, রানা, সৌকত, শাকিল, সবুজ, সাজ্জাদ, রিয়াদ, আরফান, ইয়াসিন, মাহাবুব, সাগর, শামিম, সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরিফুর রহমান মানিক বলেন, ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আকরামুল হাসান ভাইকে গ্রেফতার করা হয়েছে। তার প্রতিবাদের আমরা বিক্ষোভ মিছিল বের করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাত কে দুর্বল করতে আকরাম ভাইকে এই বাকশালী সরকার তাদের পুলিশ বাহিনী দিয়ে গ্রেফতার করে। আমরা তার মুক্তির দাবি জানাচ্ছি। আর তাকে মুক্তি না দিলে আমরা কঠোর কর্মসূচি করবো।

