বিজয় বার্তা ২৪ ডট কম
উৎসব মুখর পরিবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ইউনেস্কো কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ইং মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । বুধবার ( ৮ নভেম্বর ) বিকেল শহরের চাষাড়াস্থ শহীদ মিনার প্রাঙ্গণে এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।
এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, আওয়ামী নেতা আব্দুল কাদের, এম এ রাসেল, সোনারগাঁ থানা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য এড. নুর জাহান বেগম, জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক জসিম চৌধুরী, সহ সভাপতি জসিম উদ্দিন, মহানগর তাতী লীগের সভাপতি মোকবুল হোসেন রাসেল, ফতুল্লা থানা কমিটির সভাপতি বাবু সওদাগর, জেলা বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের সভাপতি মাহবুবুর রহমান সুমন, সহ সভাপতি মেহেদী মোহাম্মদ প্রমুখ ।
এ সময় বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় জয় বাংলা বাংলার জয় ও দেশাত্মবোধক গানের সুরে মেতে ওঠে শহীদ মিনারের হাজার হাজার দর্শক ।

