বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব’র পক্ষে থেকে সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোঃ রুবেল হোসাইন জামিনে মুক্তি পেলে নারায়ণগঞ্জ জেল গেটে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা ।
বুধবার ( ৮ নভেম্বর ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলগেট এলাকায় এই শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা আশ্রাফ মোল্লা, মঈনুল হাসান রবিন, তরিকুল হাসান লিংকন, শাহাজাদা আলম রতন, মোঃ তপু ভূঁইয়া, জহিরুল ইসলাম রনি, নাজমুল হাসান রাব্বী, সাইফুল ইসলাম বিদ্যুৎ, মোঃ সুজন মোঃ সজিব, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোঃ সাইফুল ইসলাম, মোজাম্মেল হক, মাজেদুর রহমান তাইন, নিপুন খান প্রমুখ ।
উল্লেখ্য, সোনারগাঁ থানা পুলিশ গত ১৭/১০/১৭ ইং তারিখ মঙ্গলবার রাতে কাঁচপুর মধ্যপাড়া এলাকায় রুবেল হোসাইনের নিজ বাসভবন থেকে আটক করা হয়। পরে সোনারগাঁ থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান হয় । মঙ্গলবার (৮/১১/১৭) ইং তারিখে আদালত তার জামিন মঞ্জুর করে । পরে সন্ধ্যায় জেলগেট থেকে জামিনে বের হয়ে আসে ।

