বিজয় বার্তা ২৪ ডট কম
আইনজীবী সমিতির সাধারণ সভার মাধ্যমে এই মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান । তিনি বলেন, আইনজীবী সমিতি দেশের একটি গণতন্ত্রের উপর চর্চা করা হতো ।
যেটার উপর নির্ভর করে সারা বাংলাদেশে গনতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতো । অর্থচ এই বর্তমান কমিটি নির্বাচন ব্যবস্থা কে ধ্বংস করে তারা আবারও বেশীদিন ক্ষমতায় থাকতে চায় । আমরা আগামী (৬ নভেম্বর ) সাধারণ সভার মাধ্যমে এই মাসের মধ্যে নির্বাচনের দাবি করছি । আর এই বর্তমান কমিটির পদত্যাগ করতে হবে । বৃহস্পতিবার ( ২ নভেম্বর ) দুপুরে আদালত পাড়ায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই দাবি জানান । তিনি আরো বলেন, মিয়ানমার থেকে আগত মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সড়ক পথে ঢাকা হতে কক্সবাজার যায় । সেই সময় লক্ষ লক্ষ মানুষ নেত্রী কে স্বাগতম জানাতে রাস্তায় নেমে আসে । কিন্তু আওয়ামী লীগ তার এই জনপ্রিয়তাকে দেখে তার গাড়ি বহরে পরিকল্পিতভাবে হামলা চালায় । আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । আর অবিলম্বে এই হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি । তা নাহলে আগামীতে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন ।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সভাপতি এড. সরকার হুমায়ুন কবীরের সভাপতি উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি এড. আজিজুল হক হান্টু, সহ সভাপতি এড. জাকির হোসেন, সাধারণ সম্পাদক এড. খোরশেদ মোল্লা, যুগ্ম সম্পাদক এড. আনোয়ার প্রধান, এড. রফিক আহম্মেদ, এড. মিয়া মোঃ বাশার, এড. মশিউর রহমান শাহীন, এড. নবী হোসেন, এড. বেনজির আহম্মেদ, এড. আবুল কালাম জাকির, এড. আনিছুর রহমান মোল্লা সহ অনেকেই ।

