বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু বলেছেন, এই বিজয় এদেশের মানুষের অহংকারের সফল । এটা স্বাধীনতা ও ষোলই ডিসেম্বরের বিজয়ের মত বাংলাদেশের মানুষের জন্য একটা বড় অর্জন । বাংলাদেশের মানুষ এই অর্জন ও প্রাপ্তি কে উদ্ভাসিত করতে সবাই আজ আনন্দ মিছিল ও উৎসব করছে । তিনি আরো বলেন, যারা এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না । ১৯৭১ সালের ৭ ই মার্চের ভাষণের তোয়াক্কা করে তথাকথিত বিষয় নিয়ে আজ আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল বের করে । কিন্তু আমরা জাতীয় পতাকা মর্যাদা ও ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা তাকে সম্মান দেখিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছি ।
বৃহস্পতিবার ( ২ নভেম্বর ) দুপুরে আদালত পাড়ায় জেলা আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষন হিসেবে স্বীকৃতি পাওয়ায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করা হয় ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাবেক সভাপতি এড. আব্দুর রশিদ ভূঁইয়া, সাবেক সহ সভাপতি এড. আসাদুজ্জামান, এড. শামসুল ইসলাম ভূঁইয়া, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি মেরিনা বেগম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল, যুগ্ম সম্পাদক এড. মুহাম্মদ মোহসিন মিয়া, সমাজ সেবা সম্পাদক এড. মোঃ শরীফ হোসেন, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. আলাউদ্দিন আহমেদ, সহ সভাপতি এড. দিলআরা বেগম রীনা, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এড. সুইটি ইয়াসমিন, এড. আলী আকবর প্রমুখ ।

