বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী আন্দোলন আগামী নির্বাচনে নারায়ণগঞ্জে হাত পাখা মার্কায় প্রার্থী দিবো তাই সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে হবে । আওয়ামীলীগ, বিএনপির সাথে আগের মহব্বত আছে তা বুঝিনা । ইসলামী আন্দোলনের মহব্বত থাকতে হবে । নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কে সাংগঠনিক ভাবে শক্তিশালী হতে হবে । আর বিজয় আমাদের সুনিশ্চিত করতে হবে । শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় শহরের বালুর মাঠ এলাকায় কাশফা কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, দেশ, দেশের রাজনীতি, অর্থনীতি কোথায় যাচ্ছে কিছু বলা যাচ্ছে না। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো মত পথে মানবতার মুক্তি আসে নাই, কোনদিন আসবেও না। মানবতার সকল সঙ্কট দূর করতে হলে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। তাই আগামী নির্বাচনে চরমোনাই পীর সাহেবের নির্দেশ মোতাবেক ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী কে বিজয় করতে হবে।
ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগরের সাংগঠনিক সম্পাদক মুহা. নূর হোসেন, অর্থ সম্পাদক মুহা. আমির হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাও. শামসুল আলম, শহর শাখার সভাপতি আলহাজ্ব আ. হাই, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা. বিল্লাল হোসেন, বন্দর থানার সেক্রেটারি মুহা. আবুল হাসেম, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গিয়াসুদ্দিন মুহাম্মদ খালিদ, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় আইম্মা পরিষদের আহবায়ক মাও. দ্বীন ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহা. মামুনুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক শেখ হাসান আলী প্রমুখ ।

