বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ও মাদক মামলার আসামী পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন খবরের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল, তাতখানা এলাকায় অভিযান চালায়।এসময় বিল্লাল মিয়া (৩৩) ও পারভেজ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতার হওয়া বিল্লাল মিয়ার পিতার নাম বাচ্চু মিয়া। সে তাতখানা বৌবাজার এলাকার বাসিন্দা। অপর জন পারভেজের পিতার নাম মৃত আবুল হোসেন। তার বাড়ি রূপগঞ্জের বরপা এলাকার বাগান বাড়ি। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় বসবাস করত। মাদক মামলার আসামী পারভেজকে পুলিশ সুমিলপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। তার পিতার নাম তারা মিয়া। সে সুমিলপাড়া এলাকায় বসবাস করত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

