বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরের চাঞ্চল্যকর ট্রলার চালক রকিব হত্যা মামলার অন্যতম আসামী শামীম ওরফে ফটকা শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে থানার নবীগঞ্জস্থ (রেল লাইন) বাসষ্ট্যান্ড হতে বন্দর থানা টাইগার খ্যাত সহকারি উপ-পরিদর্শক ইলিয়াস খান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। ধৃত শামীম নবীগঞ্জ কবরস্থান রোড এলাকার মহিউদ্দিন ওরফে মাইক্কার ছেলে। উল্লেখ্য, নীবগঞ্জ নোয়াদ্দা এলাকার জাকির হোসেনের পুত্র রাকিব(২০)কে বিগত ২০১৪ সালের ১৫এপ্রিল সকাল ১০টায় শামীম,নবীগঞ্জ এলাকার নূর মোহাম্মদ মিস্ত্রির ছেলে জসিমসহ আরো কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জেরে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকন্ডের পর পরই পুলিশ মূল হোতা জসিমকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে নিহতের পিতা জাকির হোসেন বাদী হয়ে ১৫ এপ্রিল বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

