বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাতনাম এক বৃদ্ধা(৬০) এর মৃততেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে থানার নবীগঞ্জস্থ বাগবাড়ী পঁচারবাগ মাজারের রাস্তার উত্তরপার্শ্বের পুকুরে ভাসমান অবস্থায় এ লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, লাশের সুরুত হাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল র্মগে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে পড়নে ছিল গোলাপী রং এর বল ছাপা স্যালোয়ার কামিজ। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ সেলিম সংবাদিকদের জানিয়েছে, লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করা হয়েছে। এবং লাশের নাম পরিচয় জানার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

