প্রেস বিজ্ঞপ্তি,
নারায়ণগঞ্জ শহরে অবস্থিত সাবেক ড্যাফোডিল কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবিকা রওশন আরা বেগম এর কুলখানি উপলক্ষে গতকাল রোববার শহরের বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়া জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে রওশন আরা বেগম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া সকালে মরহুমার কবর জিয়ারত, কোরআন খানি ও দুপুরে এতিম এবং মাদ্রাসায় খাবার বিতরণ করা হয়।
কুলখানিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গসহ মরহুমার আত্মীয়-স্বজন এবং শুভাকাংখীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বেলা ১২টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৬০ বছর। তিনি স্বামী ও ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রওশন আরা বেগম ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরীর স্ত্রী।
রওশন আরা বেগম শহরের উকিলপাড়াস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম মোঃ সামসুল ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভানেত্রী বিশিষ্ট সমাজসেবিকা মরহুমা জাহানারা ইসলামের বড় মেয়ে, এছাড়া দৈনিক দেশের আলো’র সম্পাদক ও প্রকাশক এবং নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আনিসুল ইসলাম সানির বড় বোন।

