বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ৩শ‘পিস ইয়াবা ট্যাবলেট, ২শ৮০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিইটি অফিসার এস আই নাজনীন আক্তার জানান, ফতুল্লা থানার এস আই মিজানুর রহমান-২ তার সংগীয় ফোর্স নিয়ে গত ২৪ আগষ্ট রাতে মাসদাইর বাজার এলাকা হতে ২৮০ পুরিয়া (১০গ্রাম)হেরোইনসহ মৃত তমিজ উদ্দিনের ছেলে কামাল হোসেন(৪০)ফজলুলহকের ছেলে নাসির (৪৫)কে গ্রেপ্তার করে।
এসআই আ.সবুর খান গত ২৪ আগষ্ট রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকার চেকপোষ্টে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেন (২২)কে গ্রেপ্তার করেছে। সে চট্রোগ্রাম সাতকানিয়ার ইসাহাকের ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

