বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত রোববার দিবাগত রাত তিনটায় ইয়াবা তৈরীর সরঞ্জাম ও তৈরী কাঁচামাল এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানা নামের এক কারিগরকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানায় এক সাংবাদিকদের জানান, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত ) মো. শাহজালাল ও এস আই মিজানুর রহমান -২ তার সংগীয় ফোর্স নিয়ে ফতুল্লা থানাধীণ ভূইগড় এলাকার গোপন সংবাদের ভিক্তিতে মাদক বিশেষ অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় রানা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ইয়াবা ট্যাবলেট তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। সেগুলো হলো: একটি স্টীলের ইয়াবা তৈরীর ডাইস,পাঁচটি ইয়াবা তৈরীর ছোট বড় নিপেল, একটি সাদা প্লাস্টিকের বোতল, যাহার মধ্যে অনুমান ২শ‘ গ্রাম ইয়াবা তৈরীর কেমিক্যাল,একটি ছোট ডাইস,একটি পলিথিনে ইয়াবা তৈরীর লালচে রংয়ের কেমিক্যাল,একটি সাদা কৌটার মধ্যে ১৫ গ্রাম লাল গুড়া,একটি পলিথিনে ২শ‘ গ্রাম পেপারম্যান ,ছয়টি ছৈাট বড় প্লাস্টিকের বোতল,যা মধ্যে ইয়াবা তৈরীর কেমিক্যাল রয়েছে।গ্রেপ্তাকৃত রানা ভূইগড় শান্তিধারা ৭০নং এলাকার আ.রহিমের ছেলে।
রানা জানায়, এই ডাইস দিয়ে প্রতিদিন এক থেকে দুইশ পিস ইয়াবা তৈরী করে বিক্রি করতে পারে এক একটি ডাইস দিয়ে। তার বন্ধু তাকে ধরিয়ে দিয়েছে। তার বন্ধু সাথে বেঈমানী করেছে। সে কক্সবাজার এলাকা হতে প্রশিক্ষন নিয়েছে।
পুলিশ জানান, গ্রেপ্তারকৃত রানা কে ৭দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করছি। এরপর রিমান্ড মঞ্জুর হলে থানায় এনে জিজ্হাসাবাদ করব। এরপর তাদের সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে।
