বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার দেওভোগ দাতাসড়ক এলাকায় শরিয়তপুর প্রিটিং নামক একটি কারখানার শ্রমিক রুবেল বৈদ্যুতিক শর্ট সার্কিটে নিহত হয়েছে। এঘটনা ঘটেছে গত ২০ আগষ্ট সকালে ।
এব্যাপারে গতকাল দুপুরে ফতুল্লা মডেল থানায় নিহতের বড় বোন রোজিনা বেগম (২০) বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এ মামলার অভিযোগে জানাযায়, ফতুল্লার দেওভোগ সাদাসড়ক এলাকায় শরিয়তপুর প্রিটিং নামক একটি কারখানায় মো. রুবেল (১৮) চাকুরী করে আসছে। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন এলাকার আবুল কালামের ছেলে । গত ২০ আগষ্ট রুবেল তার কর্মস্থলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আহত হয়। এসময় তাকে নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যূ বলে ঘোষনা দেয়। পরে মালিক আবু বক্কর সিদ্ধিকের সাথে টাকা পয়সার লেনদেন করে মিমাংশায় যায় নিহত রুবেলের পরিবার। পরে গত ২২ আগষ্ট ফতুল্লা মডেল থানায় নিহতের বোন রোজিনা অপমৃত্যূ মামলা দায়ের করে। মামলা নং-৫৩/১৭।
