বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর হতে ফতুল্লার পোষ্ট অফিস এবং বিসিক শাসন গাঁও ২ণং গেইট হতে পঞ্চবটি পযর্ন্ত গতকাল (৭ জুলাই) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত বেশ কয়েক বার অসহনীয় যানজনছিল। আর এই যানজটের শিকারে কর্মজীবী মানুষ ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের র্দূভোগের অন্ত ছিল না । এমনকি ফতুল্লা মডেল থানার সামনেও গতকাল প্রায় পোনে ১ ঘন্টা যাবৎ যানজট ছিল ।
প্রত্যক্ষ দর্শীরা জানান, রবিবার ফতুল্লার মাসদাইর কবর স্থান হতে পঞ্চবটি মোড় এবং পঞ্চবটি হতে ফতুল্লার দাপাইদ্রাকপুর বালুঘাট পর্যন্ত এবং বিসিক শাসন গাঁও ২নং- গেইট হতে পঞ্চবটি পর্যন্ত যানজট সৃষ্টি হয়। ত্রিপল যানজটে পুরো সড়কেই যানজট হয়। ফলে কোন যানবাহন কোন দিকেই যেতে পারেনি। যানজটে পড়ে আনেকই পায়ে হেটে বিসিক ও নারায়ণগঞ্জ গিয়েছে। ভূক্তভোগী ব্যবসায়ী অনসার আলী জানান, তিনি জরুরী কজে বন্দর তার বোনের বাড়ি যাবে তাই সে আনন্দ পরিবহন যাত্রী বাহী বাসে চড়ে ১ঘন্টা আলীগঞ্জ থেকে পুলিশ লাইনস আসে। এরপর সে পায়ে হেটে চাষাড়া যান। মাদাইর এলাকার মুদি ব্যবসায়ী ফারুক(৫৫) জানান তিনি পায়ে হেটে ফতুল্লা মডেল থানায় একটি জিডি করতে আসেন গতকাল দুপুরে।
ফতুল্লা লালপুরের তিন ছাত্র সুমন (১৬),রাসেল (১২), রায়হান (১৫) জানান, তারা আদর্শ স্কুল থেকে পায়ে হেটে ফতুল্লা আসে । পুরো রাস্তায় যানজট দেখে তারা আর রিক্সা বা অটোতে উঠেনি। গামেন্টর্সকর্মী নাজমা, রুনা, রিনা, হাফসা , সবুজ, আরিফ , জানান, গতকাল ৭ আগষ্ট তারা বাসা থেকে ৭টায় বের হওয়ার পড়েও বিসিক তাদের কারখানায় যেতে ১৫ মিনিট লেইট হয়েছে এই যানজটের শিকার হয়ে।
এলাকাবাসী জানান ,গত তিন চার দিন যাবৎ ফতুল্লায় যানজট বেড়েই চলছে। মানুষ প্রতিদিনই এই যানজটের কবলে পড়ে ব্যপক কাজের ক্ষতি হচ্ছে। গার্মেন্টস কর্মীরা তারা তাদের কর্মময় প্রতিষ্ঠানে যানজটের জন্যে সময় মতো যেতে পারছে না বলে অনেক শ্রমিকরা জানান । ফলে তাদের হাজিরা বোনাস কাটা যাচ্ছে। স্কুল কলেজ পড়–য়া ছাত্র ছাত্রীরাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সময় মতো যেতে সমস্যা হচ্ছে এই যানজটের জন্যে ।
ফতুল্লা মডেল থানা পুলিশ এখন ট্রাফিকের ভূমিকায় আছেন। ত্ারা প্রতিদিনই যানজট থেকে সাধারন মানুষ কে মুক্তি দিতে সড়কে থাকতে হচ্ছে।এমনকি গতকাল সোমবার ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিনও বিভিন্ন সড়কে সে যানজট মুক্ত করার লক্ষে নিজে কাজ করছেন বলে প্রত্যক্ষ দর্শীরা জানান।
এলাকাবাসী জানান,নারায়ণগঞ্জ সিটি থেকে ট্রাকের ষ্ট্যান্ড স্থান্তর হওয়ার পর থেকেই ফতুল্লায় যানজট বেড়ে গেছে। এছাড়া রাস্তার দু“পাশে অবৈধ দোকান পাট ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাখায় এই যানজট দিনের পরদিন বেড়েই চলছ্ েরাস্তার দু পাশ দখল মুক্ত করলে যানজট কমবে বলে মনে করেন সাধারন জনগন ও পথচারীরা ।
ফতুল্লার মেঘনা যমুনা তেলের ডিপোর পাশের এবি স্কেল , ও রাস্তার পাশে ট্যাকলড়ীর গাড়ী রাখায় ফতুল্লায় যানজট সৃষ্টি হচ্ছে। থানা পুলিশ ও রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নিচ্ছেনা ঐ স্কেলটির বিরুদ্ধে বলে জানান সাধারন জনগন। এদিকে ট্রাফিক সেকশন যেন আমলে নিচ্ছেন না। নারায়ণগঞ্জ যে হারে জনসংখ্যা এবং সড়কের অলিগলি সে হারে পুলিশিং ব্যবস্থা নেই ফলে প্রতিনিয়ত যানজটের শিকার হচ্ছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।

