বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদের স্থগিত দুইটি ওয়ার্ডের নির্বাচনে ২নং ওয়ার্ড (নাসিক ১০ থেকে ১৮নং ওয়ার্ড) থেকে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক এড. মোঃ শরীফ হোসেন ঘুড়ি প্রতীক পেয়েছেন ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা পরিষদের নির্বাচন প্রধান রিটার্নিং অফিসার মোঃ রাব্বী মিয়া , সহকারী রিটাইনিং অফিসার জসীম উদ্দিন হায়দার, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোতিস বিকাশ চন্দ্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন ।
দুই নং ওয়ার্ডের এড. মোঃ শরীফ হোসেন ঘুড়ি প্রতীক নিয়ে অপর দুই প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমের হাতি প্রতীক এবং আহসান হাবিব ক্রিকেট ব্যাট প্রতীকের সাথে প্রতিদ্বন্ধিতা করবেন ।
উল্লেখ্য আগামী ২০ আগষ্ট দুইটি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার তোলারাম কলেজ প্রাঙ্গণে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । দুই নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ জন ।

