বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডের নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং অফিসার ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা পরিষদের নির্বাচন প্রধান রিটার্নিং অফিসার মোঃ রাব্বী মিয়া, সহকারী রিটাইনিং অফিসার জসীম উদ্দিন হায়দার, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোতিস বিকাশ চন্দ্র দুইটি ওয়ার্ডে মোট ৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন ।
দুইটি ওয়ার্ডের পাঁচ জন প্রতিদ্বন্ধি প্রার্থীদের মার্কা গুলো হলো, ২নং ওয়ার্ড (নাসিক ১০ থেকে ১৮নং ওয়ার্ড) থেকে আইনজীবী এড. শরীফ হোসেন ঘুড়ি, মোঃ জাহাঙ্গীর আলম হাতি এবং আহসান হাবিব ক্রিকেট ব্যাট। অন্যদিকে, ৩নং ওয়ার্ডে (নাসিক ১৯ থেকে ২৭নং ওয়ার্ডে) হাজী মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী হাতি এবং গিয়াস উদ্দিন চৌধুরী বৈদ্যুতিক পাখা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।
উল্লেখ্য আগামী ২০ আগষ্ট দুইটি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । দুইটি ওয়ার্ডে মোট ভোটার ২৫ জন । দুই নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ জন এবং তিন নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ জন ।

