বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁকে আবারো নতুন রূপে সাজাইতে চাই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোক।
শুক্রবার দুপুরে সোনারগাঁ রয়েল রিসোর্টে সোনারগাঁও উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরাম অভিষেক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনপ্রতিনিধি আল্লাহর দান, আমি আল্লাহর রহমতে সোনারগাঁয়ে এম পি হয়েছি। আমি সোনারগাঁয়ে সর্ব প্রথমে ঘুরে ঘুরে দেখেছি সোনারগাঁয়ে কি কি সমস্যা , আমি আল্লাহর পাকের রহমতে রাস্তা ঘাট, কালভাট, ব্রীজ, স্বুল, কলেজ মসজিদ, মাদ্রাসা সহ সর্ব দিকে উন্নয়ণ করেছি। পনের বছরে যে উন্নয়ন হয় নাই আমি সারে তিন বছরে এর চেয়ে বেশী কাজ করেছি। সোনারগাঁও কলেজ সরকারী করেছি। আমি সোনারগাঁও বাসী পরিবারের সদস্য হয়ে থাকতে চাই।
তিনি আরো কলেন ইতিহাসের দিকে তাকালে সুস্পষ্ট দেখাযায় আমাদের পূর্ব পুরুষরা স্বার্থক আর আমরা ব্যার্থ , কারণ আমাদের পূর্ব পুরুষেরা সোনারগাঁকে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলো আর আজ অমরা সে রাজধানী সোনারগাঁ কে কোথায় এনেছি ? এর জন্য দায়ী আমরা কারণ আমাদের সঠিক নেতৃত্বের অভাবে ব্যাক্তিস্বার্থ চরিত্রাথের কারণে রাজধানী সোনারগাঁকে ধ্বংসের চরম পর্যায়ে দাঁড় করেছি। আমরা সেই সোনারগাঁকে আবারো নতুন রূপে সাজাইতে চাই ।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু,বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শীপলু, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রব, কাঁচপুর ইউপির সাবেক চেয়ারম্যান সবুর খান, কাঁচপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাষ্টার, জেলা পরিষদের সদস্য মােস্তাফিজুর রহমান মাসুম, হাজী নূরে আলম খাঁন, ফারুক আহমেদ, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আবু নাঈম ইকবাল, তাতী লীগের নারায়গঞ্জ জেলা সিনিয়র সহসভাপতি দেওয়ান কামাল রহমান সহ সোনারগাঁও সকল মেম্বার, মহিলা মেম্বার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

