বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেছেন ‘নবী করিম (সাঃ) এর আদর্শ অনুসরণ করে ভাল কাজের মাধ্যমে আমাদের প্রত্যেককে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে এবং মানুষের ভালবাসা অর্জন করতে হবে’। তিনি আরও বলেন ‘মালেক ভাইয়ের সাথে সাথে আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিক এবং মালেক ভাইকে আল্লাহ বেহেশত নসীব করুক আমি মনে প্রাণে সেই কামনা করছি। আমাদের প্রত্যেকে যাতে খাঁটি মুসলমান হতে পারি, সেলক্ষ্যে ইবাদত-বন্দেগী করতে হবে। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, হরতাল অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে মারার জন্য নয়। আমি বিএনপিকে বলব হরতাল-অবরোধের নামে আল্লাহর অপার সৃষ্টি মানুষ পুড়িয়ে মারার এ ক্ষমতা আপনারা কোথায় পেলেন। আমি ঘরে ঘরে যেতে চাই, নৌকার বাদল হয়ে আপনাদের জন্য কাজ করে যেতে চাই’। ধামগড় ইউপি চেয়ারম্যান আলাহাজ্ব মাসুম আহম্মেদের সভাপতিত্বে, ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লার সঞ্চালনায় ও ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি আল আমিন খন্দকারের সাবির্ক পৃষ্ঠপোষকতায় বীর মুক্তিযোদ্ধা ও বন্দর থানা আ’লীগের সহ-সভাপতি মরহুম আব্দুল মালেক খন্দকারের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টিএম ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিপি বাদল এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে বন্দর থানা আ’লীগের যুগ্ম সম্পাদক শাহ জামাল, সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান ও শ্রম সম্পাদক সোনা মিয়া, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন, যুগ্ম সম্পাদক মনির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আনোয়ার হোসেন স্বপন, ধামগড় ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদ, নাসিক ২৬নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, আজিজুল হক, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সোবহান, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি এবায়েদ উল্লাহ মাস্টার, বন্দর উপজেলা মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি ও শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খন্দকার শামীমা আক্তার মুন্নী, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি নজরুল ইসলাম বাদশা ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি আনোয়ার হোসেন, যুবলীগ নেতা হুমায়ুন, রাসেল, মোশাররফ মোল্লা, মনির হোসেন, বিল্লাল, ধামগড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি সাইফুল ইসলাম পিয়েল, ১নং ওয়ার্ড আ’লীগ নেতা নাসির উদ্দিন, আজগড় আলী, নাজিম উদ্দিন সহ অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে মাওলানা ইদ্রিছ আলী কর্তৃক পরিচালিত দোয়ায় সমবেত সকলকে নিয়ে মরহুম আঃ মালেক খন্দকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ সকল কার্যক্রম সুন্দরভাবে আয়োজন করায় প্রয়াত আঃ মালেক খন্দকারের সর্বকনিষ্ঠ পুত্র ও ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি আল আমিন খন্দকারকে সবাই ধন্যবাদ জ্ঞাপন করেন।
