বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বিভিন্ন এনজিওদের নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ এর সভাপতিত্বে এবং মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সাবলিল উপস্থাপনায় এনজিও সভায় বিভিন্ন সামাজিক সংগঠন উপস্থিত থেকে তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন সোহা’র নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম ঢালী, এইড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, সুরভী’র এরিয়া ম্যানেজার মাহমুদুর রহমান, মুক্তচিন্তা পাঠাগারের সভাপতি মামুনুর রশিদ, ভ্রমণগাঁও দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী আলেয়া বেগম, ডব্লিউ ও এসই ইডি’র সভানেত্রী মাহফুজা আক্তার, পিএসটিসির প্রকল্প সমন্বয়কারী তানিম সাঈদ, প্রভাতি এন্ড গ্রীন মুভমেন্ট সভাপতি নারগিস পারভীন, আব্দুল মান্নান সাউদ কল্যাণমূখী পাঠাগারের সভাপতি সাউদ নূর এ আল হাসান, কায়েমপুর জনকল্যাণ সংস্থার সভানেত্রী আমেনা বেগম, বিজয় সমাজ উন্নয়ণ পাঠাগারের সভাপতি এস এম ইকবাল, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ সভাপতি মোঃ লিটন, ব্র্যাক এর ইউএম সুস্মিতা নাহার সহ আমিনুর রহমান মিলন, জেবু আক্তার ও হুমায়ুন কবির প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম বিনতে জেবিন শেখ বলেন নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন যে সকল এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম নিয়ে একটি ডকুমেন্টারী ম্যাগাজিন শীঘ্রই প্রকাশ করা হবে। সেই সাথে একটি তদারকি কমিটির মাধ্যমে সকল এনজিওদের সাথে সমন্বয় করা হবে।
