বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে আটক করেছে। সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ধৃতরা হলো বন্দর থানার ফরাজিকান্দা এলাকার বুলু মিয়ার ছেলে মাদকসেবী রুবেল (২৮) মাহামুদনগর এলাকার আলী মিয়ার ছেলে মাদকসেবী পায়েল (২৬) সোনাকান্দা বেপারীপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে মনির (২০) লক্ষনখোলা এলাকার কুদ্দুস বেপারী ছেলে রবি (৪৫) ও চৌরাপাড়া এলাকার স্লাাউদ্দিন মিয়ার ছেলে সাখাওয়াত হোসেন (৪৩)। ধৃত ৫ মাদকসেবীর মধ্যে রুবেল, পায়েল ও মনিরকে পুলিশ আইনের ৩৪ ধারা ও অপরধৃত রবি ও সাখওয়াতকে ৫৫ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

