বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারি চাউল অন্যত্র স্থানে বিক্রির গুরুত্বর অভিযোগ উঠেছে বন্দরে খাদ্য গুদামের ম্যানেজার আক্তার হোসেনের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসী খাদ্য গোডাউনের ম্যানেজার বিরুদ্ধে এ অভিযোগ আনে। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত রোববার সিএসডি ম্যানেজার আক্তার হোসেনের সহতায় বন্দরে সিএসডি খাদ্য গুদামের চাউল বিক্রির ঘটনা ঘটে। চাউল বিক্রির ঘটনার সংবাদ পেয়ে বন্দরে বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে আসলে সেখানে খাদ্য গুদামের দায়িত্বরত ম্যানেজার আক্তার হোসেনকে পাওয়া যায়নি। পরে তার অফিস থেকে মোবাইল ফোন সংগ্রহ করে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধো আনিত অভিযোগটি সম্পর্ন মিথ্যা। আমি মাত্র ৬ মাস ধরে এখানে এসেছি। সরকারি চাউল আতœশাধের মহা উৎসবে কারনে র্সবশান্ত হচ্ছে সাধারন, নিরিহ ও দরিদ্র জনগন। কালোবাজারিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রসাশনের কাছে জোরাল দাবী জানিয়েছে বন্দরের সচেতন মহল। এ ঘটনায় গোটা বন্দরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

