সংবাদ বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের শ্বাশুড়ী মনোয়ারা বেগম আর নেই। ২৪ জুলাই সোমবার দুপুর ৩টায় বন্দর উপজেলার সোনাকান্দা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। (ইন্নাল্লিলাহি.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭০ বছর।
মরহুমা মনোয়ারা বেগম মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমার দ্বিতীয় মেয়ে রাজিয়া সুলতানা হলেন আনোয়ার হোসেনের স্ত্রী। রাজিয়া সুলতানা নারায়ণগঞ্জ ২৭নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।
জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, মরহুমা মনোয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ কিডনী ও শ্বাস প্রশ্বাসের রোগে ভুগছিলেন। সোমবার ভোর থেকে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হওয়ায় ডাক্তারের চিকিৎসা অবস্থায় দুপুর ৩টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে। বাদ এশা সোনাকান্দা জামে মসজিদে জানাযা শেষে এলাকার কবরস্থানে দাফন করা হবে। তিনি, তার মরহুমা শ্বাশুড়ী জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মরহুমা লাশ দেখতে ছুটে যান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রোকন উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সদস্য শাখাওয়াত হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নিজামউদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হাসান সজীব, স্থানীয় কাউন্সিলর গোলাম নবী মুরাদ, মোয়াজ্জেম আহম্মেদ ও সাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের শ্বাশুড়ী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে, সহ-সভাপতি রোকনউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মাহমুদা মালা, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, সদস্য সাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।
