বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার (গভঃ রেজিঃ নং-কা -১০৩/৩৮)এর আয়োজনে শহরের ১ নং রেল গেইটস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সুরমা হোটেলের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের সভাপতি নাজির আহম্মেদ’র সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল হাসান, বিশেষ অতিথি বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান, আরোও উপস্থিত ছিলেন, চিত্র নায়ক মোঃ সোহেল সহ অনেকেই ।
