বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন (রেজি: নং বি-১৬৬৫) সাইলো শাখার নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা, মিলাদ ও প্রীতিভোজ শুক্রবার সকাল ১০টায় সাইলো শাখা কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম।
জানা যায়, ১৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল ১০ টায়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম। শপথ প্রহণ অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সকলকে ফুলের মালা দিয়ে বরন করা হয়। এসময় প্রধান অতিথি সকলকে মিষ্টি মুখ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন উপ-কমিটি সাইলো শাখার চেয়ারম্যান হাজী মো: সুলতান। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন উপ-কমিটি, সাইলো শাখার সচিব লোকমান হোসেন, সামসু্িদ্দন আহমেদসহ শাখার সকল সদস্যবৃন্দরা।
নির্বাচিতরা হলো- সভাপতি মো: কবির হোসেন, কার্যকরী সভাপতি মাসুদ রানা, সহসভাপতি মো: ইউনুছ মিয়া, সাধারণ সমপাদক মিজানুর রহমান দিপু, যুগ্ম সম্পাদক মো: কালু মিয়া, সহ সম্পাদক মো: নূর নবী, সাংগঠনিক সম্পাদক মো: নায়েব আলী, অর্থ সম্পাদক মো: মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মো: নূর হোসেন, প্রচার সম্পাদক মো: মনির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো: বাচ্চু মিয়া। কমিটির কার্যকরী সদস্য ৬ জন নির্বাচত হয়েছে। এরা হলো- মো: মান্নান, আব্দুল কুদ্দুস, মো: শরীফ হোসেন, মো: ফনা মিয়া, মো: আনোয়ার হোসেন ও মো: হাফিজ উদ্দিন নির্বাচিত হন। নব নির্বাচিত সভাপতি কবির হোসেন, কার্যকারী সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান দিপু সকলের সহযোগিতা কামনা করেন।
