বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৭৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৫টি মামলা রুজু করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর শাহীমসজিদ এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী মুন্না (২১) একই থানার শুভকরদী এলাকার আহাম্মদ হোসেন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী নাসির হোসেন (৪০) সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী সারোয়ার (১৮) ও সোনাকান্দা এলাকার জুলহাস মিয়ার ছেলে শ্যামল ওরফে সুমন (২৫)। ও সিদ্ধিরগঞ্জ থানার সিমরাইলস্থ টেকপাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে সারোয়ার (১৮)। ধৃত ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করলে আদালত ধৃতদের জেল হাজতে প্রেরণের র্নিদেশ দেন।
