বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের অভিযান চালিয়ে ১৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপÍার করেছে।
ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক গত ২০ জুলাই রাতে ভূইগড় এলাকা হতে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান(১৯)কে গ্রেপ্তার করে। রায়হান ঢাকা জেলার যাত্রাবাড়ি এলাকার মো.আবুল বাশারের ছেলে।
অপরদিকে, এসআই মিজানুর রহমান-২গত ২০ জুলাই রাতে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আরজু(২০) কে গ্রেপ্তার করে। সে গলাচিপা কলেজ রোড এলাকার মো. আলমগীর হেসেনের ছেলে ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন পুলিশ।
