বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে শহরের ডনচেম্বার এলাকায় হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ।
মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহিল সরদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা বরকত উল্লাহ , মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মানিক সরদার, সোহেল, সোহাগ সরদার, সফিক, সনি, অপু , সাজেন, সাগর সহ অনেকেই ।

