BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

শ্রমিকদের বেতন দিতে না পারলে,কারখানায় তালা : সেলিম ওসমান

BIjoyBarta24 by BIjoyBarta24
জুন ২০, ২০১৭
in ব্রেকিং নিউজ, সদর থানা
0
শ্রমিকদের বেতন দিতে না পারলে,কারখানায় তালা : সেলিম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ ৫ আসন সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, ‘দিনক্ষণ বুঝি না, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে না পারলে কারখানার দরজায় তালা দেয়া হবে।’ মঙ্গলবার (২০ জুন) বিকেলে জেলা প্রশাসন এবং জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ-উল-ফিতর পূর্ববর্তী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভায় এ কথা বলেন সেলিম ওসমান।

সেলিম ওসমান আরো বলেন. যত দোষ সব নন্দ ঘোষ, সব দোষ বিকেএমই’র । ডিসি সাহেব ২৪টি কারখানার নাম বলতে চাওয়াতে বাধা দিয়েছি কারণ আমাদের মনিটরিং আছে। নামধারী কিছু গার্মেন্টস ফ্যাক্টরী আছে যারা চুরি করা বিদ্যুৎ-গ্যাস লাইন সংযোগে শুধুমাত্র ট্রেড লাইসেন্সের বিনিময়ে অমুক গার্মেন্টস অমুক নীট ওয়ার্সের নামে এক্সপোর্ট পর্যন্ত করে যাচ্ছে শুধু মাত্র কালো টাকা দেশের বাইরে পাঠানোর জন্য। আমদের শনাক্ত করা এসব গার্মেন্টসগুলো বার বার আমাদের বিব্রতকর অবস্থার সম্মুখিন করছে। তাদের কাছে আগুন নিবারনে বালুর বালতি বা পানির বালতি পর্যন্ত নেই। কলকারখানা কি লাইসেন্সধারীটা, নাকি লাইসেন্স ছাড়াটা ? কোন কোন প্রতিষ্ঠানে সমস্যা হলেই আপনারা লোক পাঠিয়ে আমাকে ফোন করা শুরু করেন। দর্জির দোকানতো আর গার্মেন্টস হতে পারে না। বিকেএমইএ মেম্বার সনাক্তে অচিরেই লাইসেন্সের চিপ লাগিয়ে দেয়া হবে। তাছাড়া সিটি কর্পোরেশনেরও দেখা উচিত আমি যাকে ট্রেড লাইসেন্স দিচ্ছি সে গার্মেন্টস/নীটওয়্যার নামটা ব্যবহার করতে পারে কি না তাদের সেই সামর্থ আছে কিনা। প্রায় ৪ শত কোটি টাকা আমরা বিতরণ করেছি যেন বেতন পরিশোধে কোন মালিক টাল বাহানা না করতে পারে। ‘দিনক্ষণ বুঝি না, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে না পারলে গার্মেন্টেসের দরজায় তালা দেয়া হবে। হয় বেতনের সঙ্গে বোনাস নয় বোনাসের সঙ্গে অর্ধেক বেতন। ’

তিনি আরো বলেন, ‘এমন অনেক পরিবার আছে যারা চাইতেও পারে না। এখানে আমরা প্রত্যেকে নিজের পরিবারের সদস্য মনে করি আশেপাশের দু:স্থ পরিবারের একটি সদস্যকে দায়িত্ব গ্রহন করি। এই ঈদে নারায়ণগঞ্জে একটি পরিবারও যেন ক্ষুদার্ত না থাকে।’

তিনি আরো বলেন, ‘রাস্তা-ঘাট সমস্যা হলে আমরা এক্সপোর্ট বন্ধ করে পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি আমি দিতে পারবো না। এই ছুটির বিষয়টি উদ্যোক্তা শ্রমিকের উভয়ের বোঝাপড়ার মধ্যে হবে। শতকরা ৭০ ভাগ শ্রমিক বাস রিজার্ভ করে ঈদের আগে বাড়িতে যায়। এক রুটের গাড়ি অন্য রুটে যাওয়াতে কোন সমস্য যেন না হয় সে দিকে প্রশাসন একটু লক্ষ্য রাখবেন। শহরের যানজট নিরসনে সিটি কর্পোরেশনকেও প্রতিটি রিক্সায় চিপ লাগিয়ে দিতে পারেন। দেশ যেহেতু ডিজিটাল হচ্ছে তাদেরকেও ডিজিটালের দিকে এগিয়ে যেতে হবে। যদি তাদের আর্থিক কোন সমস্যা থাকে তাহলে তারা কোন একটি কোম্পানির কাছ থেকে স্পন্সার নিতে পারেন। ঈদের আগে ছিনতাই, মলম পার্টি থেকে নিরাপত্তা প্রদানসহ ঈদে শহর খালি হওয়াতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা নির্মূলে শতভাগ খেয়াল রেখে রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।’

জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, বিশেষ করে ঈদের কয়েকটা দিন যানজট নিরশনে মেঘনা ব্রীজে ম্যানুয়ালী টোল গ্রহন করলে খুব ভাল হয়। এসময় তিনি জন নিরাপত্তা রক্ষা ও জন দুর্ভোগ নির্মূলে প্রশাসন কর্মকত-কর্মচারী, জনপ্রতিনিধিসহ সকলকে সহযোগীতার আহ্বান জানান। এছাড়া শ্রমিকদের যাতে কোন প্রকারে উস্কে দেয়া না হয় এ বিষয়ে সকলের প্রতি আহবান জানান তিনি।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কাউসার আহম্মেদ পলাশ বলেন, ‘এরকমও দেখা গেছে ঈদের আগের দিন রাতে অর্থাৎ চাঁদ রাতে বেতন বোনাস প্রদানে সারা রাত পার করে ঈদের নামাজ পড়ে বাসায় ঘুমোতে হয়েছে। এরকম যেন আর না ঘটে সে জন্য আপনাদের পূর্ণ সহযোগীতা কামনা করছি।’

রাব্বী মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, সিভিল সার্জন ডা. এহছানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, র‌্যাব ১১ এর ক্যাম্প ইনচার্জ ইকবাল হোসেন, বিকেএমইএ’র সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি (অর্থ) জিএম ফারুক, কলকারখানা ও প্রতিষ্ঠানসমূহের উপ মহাপরিদর্শক আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখে, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি হাবিব,গার্মেন্ট শ্রমিক নেতা গোলাম কাদির, সেলিম মাহমুদ, ইকবাল হোসেন প্রমুখ।

পরে

ক্লাবের ঈদ সামগ্রী দিতে গিয়ে জরিমানা দিলেন সেলিম ওসমান

আগে

মহানগর স্বেচ্ছাসেবক দল’র দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আগে
মহানগর স্বেচ্ছাসেবক দল’র দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহানগর স্বেচ্ছাসেবক দল'র দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.