বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ক্লাবের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে গিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
সোমবার ২০ জুন বিকেল ৩টায় নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে ক্লাবের উদ্যোগে ৭০০ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরনের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
কিন্তু ঠিক সেই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিম ওসমান জেলা প্রশাসক রাব্বি মিঞার আহবানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক ক্রাইসিস কমিটির গুরুত্বপূর্ণ সভায় যোগদান করেন। উক্ত সভাটি শেষ করে নারায়ণগঞ্জ ক্লাবের অনুষ্ঠানে যেতে প্রধান অতিথির প্রায় ৪৫ মিনিট বিলম্ব হয়। সাধারণ এমপি সেলিম ওসমান কোন অনুষ্ঠানের অতিথি হিসেবে আমন্ত্রিত থাকলে তিনি নিদিষ্ট সময়ের আগে গিয়েই উপস্থিত থাকেন।
বিকেল পৌনে ৪টায় নারায়ণঞ্জ ক্লাবের অনুষ্ঠানে গিয়ে যোগ দেন সেলিম ওসমান। মঞ্চে উঠেই সেলিম ওসমান সকলের উদ্দেশ্যে বলেন আমি ডিসি অফিসে একটি গুরুত্বপূর্ণ সভায় আটকা পড়ে যাওয়া এখানে আসতে দেরি হয়েছে। আমার কারনে আপনরা দীর্ঘ সময় কষ্ট করে বসে আছেন। আমার অনিশ্চাকৃত বিলম্বের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেই সাথে বিলম্ব করার দায়ে আমি একটি জরিমানা দিবো।
জরিমানা হিসেবে এমপি সেলিম ওসমান ৭০০ জনকে ঈদ সামগ্রীর পাশাপাশি প্রত্যেকজনকে ২৫০ টাকা করে প্রদান করার ঘোষণা দেন। ঘোষণা মোতাবেক প্রত্যেকের হাতে সেই টাকা তুলে দেওয়া হয়।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার ফেরদৌস আহম্মেদ, সদস্য মাহফুজুর রহমান, বিপ্লব সাহা, সাবেক সভাপতি খবির উদ্দিন আহম্মেদ, কাশেম জামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
