বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় সুমী (ছদ্মনাম) নামের এক স্কুল ছাত্রীকে গত ১৭ জুন রাতে কেচি দিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষনের চেষ্টা করতে গিয়ে আটক হয় লম্পট শাহ আলম (২৪)। এব্যাপারে সুমীর বাবা হুমিায়ুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে । মামলা নং-৬২(৬)১৭।
এ মামলার অভিযোগে জানাযায়, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন মাদারীকলা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মো. হুমায়ুন(৪০)। সে তার স্ত্রী রিনা বেগম এবং সন্তানসহ ফতুল্লার এনায়েতনগর ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় মাসুদের বাড়িতে ভাড়া থাকেন। স্ত্রী রিনা বেগম একটি পোশাক কারখানায় চাকুরী করে। তার মেয়ে সুমী হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে আসছে। একই বাড়িতে আ. বারেক ও তার ছেলে মেয়ে স্ত্যী নিয়ে ভাড়া থাকে। বারেকের ছেলে শাহ আলম গত ১৭জুন (শনিবার) রাত ৯টায় সুমীদের রুমে ঢুকে সুমীকে কেচি দিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় সুমী জোরে চিৎকার করলে আশে পাশের লোকজন এসে লম্পট শাহ আলমকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
এব্যাপারে শাহ আলম থানা হজতে সাংবাদিকদের জানান, তার সাথে সুমীর ভালবাসা সম্পর্ক ছিল। আপোষে আমি তার সাথে মেলা মেশা করতে গিয়ে পাশের বাসার লোকজন দেখে দরজা আটক করে ।পরে সুমী(ছদ্মনাম) তার মত ঘুরিয়ে আমাকে ফাঁসিয়ে দেয় ।
