বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার লালপুর চৌধুরী , পৌষার পুকুর পাড় এলাকায় এখনও পানিবন্দিতে মানবেতর জীবন যাপন করছে এলাকাবাসী । ফতুল্লার চৌধুরী বাড়ির ও লালপুর ,পৌষার পুকুর পাড় এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে আছ্ েএ যেন কৃতিম বন্যা সৃষ্টি হয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার লালপুর হতে পৌষার পুকুর পাড় মানিক ডাক্তারের ফার্মেসী পর্যন্ত এবং সেখান থেকে পৌষার পুকুর পাড় জামে মসজীদ পর্যন্ত রাস্তায় হাটু পানিতে ডুবে আছে। মানুষের চলাচলের ভীষন সমস্যা হচ্ছে । স্কুল ,কলেজ মাদ্রসার ছাত্র-ছাত্রী এবং গামেন্টর্স কর্মীসহ বিভিন্ন পেশার মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। রিক্সা ভ্যান ঠিক মতো পাওয়া যাচ্ছেনা। যদিও দুই একটি পাওয়া যায়, তাও আবার দ্বিগুন ভাড়া দিতে হয়্ তা নাহলে কোন রিক্সা পৌষার পুকুর পাড় এলাকায় যায়না। আল আমীন বাগ, পাইনিয়র গেইট, বাংলাদেশ মাঠ, পাকিস্তানী খাদ তাগাড়ের পানিতে রাস্তাঘাট ডুবে আছ্ েমানুষের চলা চল অযোগ্য হয়ে পড়েছে। অনেকের বাসায় পানিতে ডুবে আছে। অনেকের গ্যাসের চুলা পর্যন্ত পানিতে ডুবে আছে। আবার অনেক বাড়ির খাটের নিচে সাপ ডুবে আছে। পানি বন্দি পরিবারের আকুতি অতি তাড়াতাড়ি পানি নিস্কাষনের ব্যবস্থা না নিলে বিভিন্ন রোগ জীবানুতে আক্রন্ত হবে তারা। তাগাড়ের পানি আর বৃষ্টির পানি এক হয়েগেছে। পচাঁ পানির দূৃর্গন্ধে তাগাড় পাড়ের মানুষের বসবাস কষ্ট হয়ে পড়েছ্ েতাদের দাবী পাম্প হোক আর জলবদ্ধতা নিরাশনের বিকল্প ব্যবস্থা নিয়ে ,মানুষগুলোকে জলবদ্ধতা থেকে মুক্ত করা হোক। এ ব্যাপারের নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আলহাজ্ব এ কে এম শামীম ওসমান এর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
