বিজয় বার্তা ২৪ ডট কম
নিউজ পোর্টাল বিজয় বার্তা ২৪ ডট কম সর্বদা সত্য সংবাদ প্রকাশ করে। এই প্রতিষ্ঠানটি কখনো অসত্য সংবাদ প্রকাশ করেনি ও ভবিষ্যতেও করবে না। সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধনের সকল প্রকার তথ্য সম্বলিত কাগজ বিজয় বার্তা ২৪ ডট কম তথ্য অধিদপ্তরে জমা দিয়েছে। তারই প্রেক্ষিতে সরকারের আওয়াতাধীন ডিজিএফআই, এনএসআই ও ডিসবি সহ তিনটি সংস্থা তদন্ত করে গেছেন। তাদের রিপোর্ট অনুযায়ী বিজয় বার্তা ২৪ ডট কম সত্য সংবাদ প্রকাশ করছেন। অচিরেই সরকার দেওয়া নিউজ পোর্টালের নিবন্ধন বিজয় বার্তা ২৪ ডট কম পাবে। কারন সরকারের সকল বিধি নিষেধ মেনে বিজয় বার্তা ২৪ ডট কম কার্য পরিচালনা করছেন। এক ঝাক মেধাবী ও শিক্ষিত তরুণদের নিয়ে এই নিউজ পোর্টালটি জনগনের পাশে দাঁড়িয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। বিজয় বার্তা ২৪ ডট কমের প্রতিটি সাংবাদিক যে কোন সময় যে কোন অসহায় মানুষের সহায়তায় নিঃস্বার্থভাবে ঝাপিয়ে পরেন। অন্যায়ের বিরুদ্ধে কলম চালাতে তারা সদা তৎপর। কখনো হামলা মামলাকে এই নিউজ পোর্টালটি ভয় পায় না, ভবিষতেও পাবেনা। বিজয় বার্তা ২৪ ডট কম এ প্রকাশিত সাংবাদিক পুত্র মাদক সেবী রুদ্র ও তার কথিত প্রেমিকা জেসীর অশ্লীলতার রঙ্গলীলা নামক সংবাদের প্রেক্ষিতে একটি স্থানীয় দৈনিক জন্মভূমি নামক পত্রিকায় “নিউজ পোর্টাল বিজয় বার্তায় মানহানি কর মিথ্যা রিপোর্ট” শিরোনামে সংবাদ প্রকাশ করেন। জন্মভূমির উক্ত সংবাদটি সম্পূর্ন ভিত্তিহীন। বিজয় বার্তা ২৪ ডট কম এর বিরুদ্ধে ওই সংবাদটি উদেশ্য প্রণোদিত মিথ্যা-বানোয়াট ও এক কল্পকাহিনী মাত্র। বাস্তবতার সাথে এর কোন মিল নাই। আমি দৈনিক জন্মভূমি পত্রিকায় প্রকাশিত ওই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ পত্রিকাটি এমন মিথ্যা সংবাদ পরিহার করে সত্য সংবাদ প্রকাশ করবেন বলে আশা করছি।
প্রসঙ্গত: আমি গৌতম সাহা, বিজয় বার্তা ২৪ ডট কমের প্রকাশক ও সম্পাদক, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছি।
