আমি সাংবাদিক পুত্র মাশারুল আফতাব খান রুদ্র গত ১০ জুন ‘বিজয় বার্তা’ নিউজ পোর্টালে ‘মাদকসেবী রুদ্র ও তার কথিত প্রেমিকা জেসীর অশ্লীলতার রঙ্গলীলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত প্রতিবেদনে আমাদের যে সব অপবাদ দেয়া হয়েছে তার তথ্যগত ভাবে সব সঠিক ছিল না। আমি রুদ্র বিআইএসটি’র দ্বিতীয় বর্ষের ছাত্র এবং আমার বান্ধবী জেসী নারায়ণগঞ্জ মহিলা কলেজে ৩য় বর্ষ বাংলা সম্মানের ছাত্রী ও স্থানীয় দৈনিক ‘জন্মভূমি’র একজন শিক্ষানবীস সাংবাদিক। উভয়েই একটি প্রগতি সংগঠন সদস্য এবং চাষাঢ়া রেলষ্টেশনে প্রতিষ্ঠিত ‘ইশ্টিশনের গপ্পো’ নামের ফাষ্টফুড বিক্রি প্রতিষ্ঠানের চার মালিকের দু’মালিক। আসিফ হোসাইন ও মমিন হোসাইন এ প্রতিষ্ঠানের অপর দু’মালিক। আমরা পরষ্পর বন্ধু। লেখাপড়ার বাইরে এ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থেই এদের নিয়মিত চাষাঢ়া রেলষ্টেশনে যেতে হয়। ১১ জুন একই সংবাদের একটি ফলোআপ ছাপা হয়। এজন্য আমরা পুনর্বার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

