বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, ফতুল্লা মডেল থানার এস আই নাহিদ আহম্মেদ ও তার সংগীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে সাইন বোর্ড এলাকা হতে ৫কেজি গাঁজাসহ সবুজ ওরফে সোহাগ (২৮) কে গ্রেপ্তার করেছে। সে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন কেশের পাড়া গ্রামে মো. বাবুলের ছেলে ।
অপরদিকে, গত বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান-২ এর অভিযানে ১কেজি গাঁজাসহ শিলা নামের এক মাদক বিক্রেতা কে গ্রেপ্তার করেছে। সে ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকায় বাবুল মিয়ার স্ত্রী এবং রাসেদ মোল্লার মেয়ে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
