প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহষ্পতিবার রাত ১১ টায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশান পাগলা এর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এর তত্ত্বাবধানে টীম লিডার এম এ জলিল পেটি অফিসার এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশান দল গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর মাওয়া ফেরীঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে (বেপারী পরিবহন) বিশেষ অভিযান চালিয়ে ২০ ড্রাম/পাতিল ভর্তি আনুমানিক ২,৬০,০০০ (দুই লক্ষ ষাট হাজার) পিছ অবৈধ গলদা চিংড়ি রেণু পোনা আটক করে। আটককৃত অবৈধ গলদা চিংড়ি রেণু পোনার আনুমানিক মূল্য ৫,২০,০০০/০০ (টাকা পাঁঁচ লক্ষ বিশ হাজার মাত্র)। পরবর্তীতে আটককৃত অবৈধ গলদা চিংড়ি রেণু পোনা স্থানীয় জনসাধারণ, সাংবাদিক ও জেলা মৎস্য অফিসের প্রতিনিধি হাওলাদার মনিরুজ্জামানের উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী অঙ্গীকারাবদ্ধ।
