বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে দৈনিক আলোকিত পৃথিবী পত্রিকার বিশেষ প্রতিনিধি ও সাপ্তাহিক রুদ্রকন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ সালাম মিন্টু’র মা পিয়ারা বেগম(৭০) আর নেই। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য থাকার পর মঙ্গলবার নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ………. রাজিউন। মঙ্গলবার বিকেলে নাসিক ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়ায় জানাযা শেষে নিকটস্থ কবরস্থানে মরহুমা পিয়ারা বেগমকে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে। জন্মদাতা মা যেন জান্নাতবাসী হয় সেজন্য সর্বস্তরের সকলের নিকট দোয়া কামনা করেছেন সাংবাদিক মিন্টু ও তার পরিবারের সদস্যরা। এদিকে তার মায়ের মৃত্যুর খবর শুনে স্থানীয় জনপ্রতিনিধি, সুশিল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সবাই সাংবাদিক মিন্টু’র মায়ের জন্য দোয়া কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
