বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১৫ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীসহ ২জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে চাপাতলি এলাকার আঃ আজিজ মিয়ার ছেলে আরিফ আহাম্মেদ মুন্না (২৭) ও বাড়ইপাড়া এলাকার থেকে মৃত গাজী মিয়ার ছেলে রাজা মিয়া (৩২)। পুলিশ গত সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে চাপাতলী এলাকার মুন্না মিয়ার কাছ থেকে ১৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অপরদিকে একই রাতে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রাজা মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর থানায় মঙ্গলবার একটি মাদক মামলা রুজুসহ ২জন আসামীকে আদালতে প্রেরন করে।
