বিজয় বার্তা ২৪ ডট কম
গত ২৪ ঘন্টায় ফতুল্লা মডেল থানা পুলিশ ও র্যাব-১১এর অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল, ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ পুরিয়া হেরোইনসহ ৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এসআই সুলতান মাহমুদ জানান, ফতুল্লা মডেল থানার এআই নাহিদ আহম্মেদ ,ও এএসআই কামরুল হাসান তার সংগীয় ফোর্স ুনিয়ে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো: কুমিল্লার বুড়িচং এলাকার মো. আলী আশরাফের ছেলে রহমতউল্লাহ ওরফে কামাল(৪২),গাজীপুর জেলার জয়দেবপুরের সাহেব ইসলামের ছেলে আক্তার হোসেন (৪৫),রফিকুল ইসলামের ছেলে রুবেল(২৭)।তারা আরেকটি অভিযানে গত ২ মে রাতে ফতুল্লার গলাচিপা কলেজ রোড গোয়ালিয়া খালের পাড়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসদাইর এলাকার মৃত জসিমের ছেলে মো. সোহেল(২৫)কে গ্রেপ্তার করে।
অপরদিকে,ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকায় রোববার রাত সাড়ে ১২টায় র্যাব-১১এর একটি টিম মাদকের অভিযান চালায় ।এ অভিযানে ৭৫ পুরিয়া হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলো, কাশিপুর খিল মার্কেট এলাকার আ.শহীদের ছেলে শফিকুল ইসলাম টিটু(৪৭),মৃত খোকনের ছেলে মনির (২৬)এবং আ.হালিমের ছেলে মো. হাসান(৩২)।ুেুগ্রপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
