বিজয় বার্তা২৪ ডটকমঃ
অন্য কোনো দল থেকে আওয়ামী লীগে যোগদান, কেন্দ্রের অনুমোদন ছাড়া স্বীকৃত হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর জরুরি সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এছাড়া রমজানে বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ স্বাভাবিক এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘কেন্দ্রের অনুমতি ছাড়া অন্যকোন দল থেকে আওয়ামী লীগে যোগ দান করা যাবে না।’
–
