বিজয় বার্তা২৪ ডটকমঃ
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে ২৮ মে আদেশ দেবে আদালত।
সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা হয়।
খনিতে ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক সামছুল আলম মামলাটি দায়ের করেন।
